সরকার ক্যাম্প,পরিদর্শন করলেন কেশপুর এর বিডিও - The News Lion

সরকার ক্যাম্প,পরিদর্শন করলেন কেশপুর এর বিডিও

 


দি নিউজ লায়নঃ     বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন পুনরায় ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডার প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তুলবে, পুনরায় ক্ষমতায় আসার পর অবশেষে সেই কথা রাখলেন  মুখ্যমন্ত্রী।রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প।সেই ক্যাম্প থেকেই রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষীর ভান্ডার প্রকল্পের ফরম জমা এবং নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই  এক কোটির বেশি আবেদনপত্র জমা পড়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে।


 বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের উঁচাহার হাইস্কুলে বসেছে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প, সেখান থেকেই পাওয়া যাচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম, তাই সকাল থেকে কার্যত ভিড় জমিয়েছে এলাকার সাধারণ মানুষ।সবাই ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়েছিলেন  কেশপুর ব্লকের বিডিও দীপক কুমার ঘোষ। তিনি ওই ক্যাম্পে গিয়ে মানুষদের সাথে কথা বলেন। কারও কোনো অসুবিধা হচ্ছে কিনা তা জানার চেষ্টা করেন। তিনি সবাইকে বলেন আপনারা ভিড় করবেন না সবাই দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পাবেন, কোন অসুবিধা হবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.